পশ্চিম গ্যালিলে হিজবুল্লাহর আটটি রকেট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৯

ইসরায়েলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম গ্যালিলে আটটি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে হামলাগুলো চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের আর্মি রেডিও অনুসারে, হিজবুল্লাহর রকেট হামলায় উত্তর ইসরায়েলি শহর শ্লোমিতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পশ্চিম গ্যালিলের লিমানের একটি বসতিতে আগুন ধরে গেছে।

তবে কয়েকটি রকেট মিটজভা বসতির বাগানে ও লিমানের খোলা জায়গায় আঘাত হানায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ইসরায়েল লেবানন সীমান্তের কাছে হাদাব ইয়ারুন সাইটে কামানের গোলা দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করে হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননের বিনতে জবেল এলাকায় রাতভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর জবাবে

উত্তর ইসরায়েলের মাউন্ট নেরিয়া ঘাঁটিতে কাতিউশা রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পরদিন থেকেই, ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে হিজবুল্লাহ। তখন থেকেই দুপক্ষের মধ্যে গুলিবিনিময় ও রকেট হামলা ও পালটা হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

/এস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?