ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ তীব্রতর হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:২২

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রবিবার (২৯ সেপ্টেম্বর) দেশটিতে আরেকটি রক্তাক্ত দিন পার হলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে অব্যাহত ইসরায়েলি বোমাবর্ষণে আরও অন্তত ১০৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৫৯ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও থেমে নেই ইসরাইলি আগ্রাসন। বরং এই সময়ের মধ্যে প্রথমবারের মতো রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবার ভোরে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈরুতের কেন্দ্রে কোলা এলাকায় ইসরায়েলি বিমান হামলা হয়েছে। গত বছর সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো শহরের সীমার মধ্যে হামলা চালানো ইসরায়েলি বাহিনী। ফলে সংঘাত আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

মহানগর বৈরুতে বোমা বর্ষণ ইঙ্গিত দেয় যে, লেবাননের রাজধানীকে আগে ইসরায়েলি হামলা থেকে নিরাপদ আশ্রয় হিসাবে দেখা হতো, এখন আসলে সেটিও অন্যান্য এলাকার মতোই অনিরাপদ। রাজধানীতে চালানো হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

এছাড়া দক্ষিণের সাইদনের কাছে আইন আল-দেলব এলাকায় একক হামলায় দুটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে ৩২ জন নিহত হয়। আশ্রয় নেওয়া অনেক বাস্তুচ্যুত পরিবার এই হামলায় প্রাণ হারিয়েছে।

লেবাননের কয়েকজন রাজনীতিবিদ এই আক্রমণকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন।

ইসরায়েল বলেছে, তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে লেবাননের কর্মকর্তারা বলছেন, দক্ষিণ লেবাননের বাড়িঘর ও ভবন; বেকা, বালবাক-হেরমেল ও বৈরুতের দক্ষিণের শহরতলিতে বোমা হামলা চালানো হয়েছে। 

লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদিসহ সেনা সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। এতে সম্ভাব্য স্থল অভিযানের শঙ্কা বেড়েছে। ইয়েমেনের হুথি এবং ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র সংগঠনগুলোও হিজবুল্লাহ এবং গাজার ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সমর্থনে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ফলে এখন এই সংঘাত ক্রমশ একটি সর্বাত্মক যুদ্ধে পরিণত হচ্ছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম