ইরানের সরকার  ইসরায়েলের চেয়ে দেশের জনগণকে বেশি ভয় পায়: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১১:৩৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১১:৩৭

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সরকার ইসরায়েলের চেয়েও দেশের জনগণকে বেশি ভয় পায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ নভেম্বর) ইরানিদের কাছে সরাসরি বার্তায় এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন,আর ‘তাই আপনাদের আশাকে চূর্ণ-বিচূর্ণ করতে ও আপনাদের স্বপ্নগুলোকে আটকাতে এতো সময় ও অর্থ ব্যয় করে।’

ইরানে নারী অধিকার আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আপনাদের বলছি, আপনাদের স্বপ্নগুলোকে মরতে দিয়েন না। বাতাসে আমি নারী, জীবন, স্বাধীনতার আওয়াজ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, জান, জেন্দেগি, আজাদি।’

নেতানিয়াহু বলেন, ‘আশা হারাবেন না। জেনে রাখুন, ইসরায়েল ও মুক্ত বিশ্বের অন্যান্যরা আপনাদের পাশে দাঁড়িয়েছে।’

ওই ভিডিওবার্তায় তিনি ইসরায়েলের ওপর ইরানের ১ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, এতে ‘আপনাদের মূল্যবান অর্থ’, প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তবে ইসরায়েলের কিন্তু সামান্যই ক্ষতি হয়েছে।

ওই হামলার পর ২৬ অক্টোবর ইরানের ওপর পাল্টা হামলা করে ইসরায়েল।

এর আগেও, নেতানিয়াহু ইরানি জনগণের পাশাপাশি গাজা ও লেবাননের বেসামরিকদের উদ্দেশেও সরাসরি বার্তা দিয়েছেন।

তিনি বলেছিলেন, দেশটি স্বাধীন হলে ইরানের জীবন অন্যরকম হতে পারে এবং সেই তহবিল যুদ্ধের পরিবর্তে শিক্ষা, রাস্তা, পানি ও হাসপাতালের উন্নয়নে ব্যবহার করা যেতে পারে।

নেতানিয়াহু বলেন, ‘তবে খামেনির সরকার আপনাদের প্রতিদিনই অস্বীকার করে। তারা ইরানকে গড়ে তোলার পরিবর্তে ইসরায়েলকে ধ্বংস করার উন্মাদনা পোষণ করে।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি জানি আপনি এই যুদ্ধ চান না। আমিও এই যুদ্ধ চাই না। ইসরায়েলের জনগণ এই যুদ্ধ চায় না।’

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী