আমিরাতে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৪২

সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় শহর রাস আল খাইমাতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাকিস্তানি এক পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। রবিবার দেশটির জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (জিসিএএ) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এই খবর জানিয়েছে।

নিহত ওই পাকিস্তানি পাইলট ২৬ বছর বয়সী ফ্রিয়াঞ্জা পারভীন। তার সঙ্গে ওই উড়োজাহাজে ছিলে ভারতীয় ডাক্তার সুলাইমান আল মজিদ। তার বয়সও ২৬ বছর।

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল প্রাইভেট ট্যুরিজম এভিয়েশনের। পর্যটকদের জন্য ব্যবহার করা এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়।

আমিরাতের দূতাবাস জানিয়েছে, নিহত ওই পাইলটের মৃতদেহ সোমবার (৩০ ডিসেম্বর) পাকিস্তানে পাঠানো হয়েছে। 

খালিজ টাইমসকে সুলাইমানের বাবা বলেন, উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ২টার দিকে কভ রোটানা হোটেলের কাছে সৈকতে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। ঘুরে ঘুরে আবর আমিরাতের দর্শনীয় স্থান দেখার জন্য এটি ভাড়া করা হয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম