ট্রাম্পের মন্তব্য বেপরোয়া ও উসকানিমূলক: জাতিসংঘকে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১৬:০৮আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৬:০৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা ‘বেপরোয়া ও উসকানিমূলক’ বক্তব্য দিয়েছেন। সোমবার (১৭ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমনটাই দাবি করেছে ইরান। জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এ দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘে পাঠানো চিঠিতে ইরাভানি বলেছেন, তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে এবং বলপ্রয়োগের হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, ইয়েমেনে অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন বা অঞ্চলে কোনও অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে যেকোনও অভিযোগ ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

জাতিসংঘে পাঠানো ওই চিঠি রয়টার্সের হাতে এসেছে।

এর আগে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, এই মুহূর্ত থেকে হুথিদের ছোড়া প্রতিটি গুলি ইরানের অস্ত্র ও নেতৃত্ব থেকে ছোড়া গুলি হিসেবে বিবেচিত হবে, এবং ইরানকে দায়ী করা হবে, এবং পরিণতি ভোগ করতে হবে, যা হবে ভয়ঙ্কর!

এছাড়া মার্কিন কর্মকর্তারা দাবি করেন, ইরান হুথিদের অস্ত্র সরবরাহ করছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী