গাজায় ইসরায়েলের হামলা জোরদার, পোলিও টিকাদান বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ২০:৫২আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২০:৫২

ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজায় গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। একই সময়ে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, ইসরায়েলের অবরোধের কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ধসের মুখে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৬ লাখের বেশি শিশুর  জন্য এই কর্মসূচি ছিল। এতে করে একসময় প্রায় নির্মূল হওয়া এই রোগটি আবারও ফিরে আসার ঝুঁকি তৈরি হয়েছে। 

সংঘাত সমাধানের কূটনৈতিক প্রচেষ্টায় হামাসের একটি প্রতিনিধিদল কায়রোতে আলোচনার জন্য যাওয়ার  কথা রয়েছে। দুই সূত্রে জানা গেছে, এই প্রতিনিধিদল একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করবে, যাতে সব জিম্মি মুক্তির পর ৫-৭ বছরের যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের বিষয় রয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনী ট্যাংক, বিমান ও নৌযান থেকে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে। এতে ঘরবাড়ি, তাঁবু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার কর্মকর্তা ও বাসিন্দারা বলছেন, বিমান হামলায় ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারে ব্যবহৃত বুলডোজার ও যানবাহন ধ্বংস হয়েছে। 

গত মার্চ থেকে ইসরায়েল গাজায় সব ধরনের সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছে এবং ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সামরিক অভিযান শুরু করেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 

ইসরায়েলের ১৮ মাসের বিমান হামলায় গাজা ভূখণ্ডের প্রায় সব বাসযোগ্য ভবন ধ্বংস হয়েছে। গাজায় ২৩ লাখ মানুষ এখন মূলত অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। গত মাসে পুরোপুরি অবরোধ জারির পর জাতিসংঘের পরিচালিত ২৫টি রুটি তৈরির বেকারি বন্ধ হয়ে গেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দাকরান বলেছেন, সরবরাহ বন্ধের কারণে গাজার হাসপাতালে শতাধিক রোগীর জীবন ঝুঁকিতে পড়েছে। তিনি বলেন, আমরা একটি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছি। শিশু ও রোগীদের রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। 

ইসরায়েল অবরোধকে আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করে জানিয়েছে, এটি হামাসকে চাপে রাখার জন্য করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলছে। মানবিক সহায়তা নিশ্চিত করা হবে, কিন্তু তা যেন হামাসের হাতে না যায়। 

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি অবরোধকে গাজার মানুষের সমষ্টিগত শাস্তি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মানবিক সহায়তাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবরোধ তুলে নিতে হবে, জিম্মিদের মুক্তি দিতে হবে এবং যুদ্ধবিরতি ফিরিয়ে আনতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এই সংঘাত শুরু হয়। ইসরায়েলি হিসাবে সে সময় ১ হাজার ২০০ মানুষ নিহত ও ২৫১ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলি হামলায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের