হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের অস্থির জ্বালানি তেলের বাজার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের ঘোষণার পর বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। রবিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। গত মঙ্গলবার ১১১ ডলারের সীমা অতিক্রমের পর এই প্রথম ব্রেন্ট আবারও ১০০ ডলার পেরোলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর রবিবার ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে প্রবেশ বা প্রস্থানকারী সব জাহাজে মার্কিন নৌবাহিনী অবরোধ আরোপ করবে।

তবে পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, কেবল ইরানে যাওয়া-আসা করা জাহাজগুলোকেই লক্ষ্য করে এই অবরোধ কার্যকর হবে। অন্য জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না, যা ট্রাম্পের পূর্ণ অবরোধের হুমকি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সোমবার থেকে এই অবরোধ কার্যকর হবে বলেও বিবৃতিতে বলা হয় 

উল্লেখ্য, গত মাসে ব্রেন্টের দাম ১১৯ ডলার ছাড়ালেও, ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলে গত সপ্তাহে তা ৯২ ডলারের নিচে নেমে আসে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী