যুক্তরাষ্ট্রের কড়া অবরোধ উপেক্ষা করে একটি চীনা ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজটি অবরোধ সত্ত্বেও জলপথ পাড়ি দিতে সক্ষম হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
এলএসইজি, মেরিনট্রাফিক ও কেপলার প্রতিষ্ঠানের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘রিচ স্টারি’ নামের জাহাজটিই প্রথম ট্যাংকার, যা হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগর অতিক্রম করেছে।
রয়টার্স আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা আরেকটি ট্যাংকার ‘মুরলিকিশান’ আজ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আগামী ১৬ এপ্রিল ইরাকে অপরিশোধিত তেল বোঝাই করবে। ‘এমকেএ’ নামে পরিচিত এই জাহাজটি এর আগে রাশিয়া ও ইরানের তেল পরিবহন করেছে।









