যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার, ক্ষতিপূরণ আদায়ে অনড় তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৬:৫৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৬:৫৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার বলে জানিয়েছে তেহরান। তবে এই পরিমাণ এখনো চূড়ান্ত নয় এবং ভবিষ্যতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির এক মুখপাত্র। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ খবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হিসাব তুলে ধরেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি জানান, ক্ষয়ক্ষতির এই বিশাল অঙ্ক পুনরুদ্ধারকে ইরান এখন কূটনৈতিক অগ্রাধিকার দিচ্ছে।

মোহাজেরানি বলেন, আমাদের আলোচনাকারী দল বর্তমানে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং যা ইসলামাবাদ আলোচনাতেও গুরুত্ব পেয়েছে, তা হলো যুদ্ধের ক্ষতিপূরণ আদায়।  সাধারণত ক্ষয়ক্ষতি কয়েকটি স্তরে মূল্যায়ন করতে হয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমানে প্রায় ২৭০ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী