হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১১:১২

ইরান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি বন্ধ রাখার প্রেক্ষাপটে ইরানের তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। পেট্রোলিয়াম পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির নেটওয়ার্কের অধীনে থাকা দুই ডজনেরও বেশি ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের ওপর এই বিধিনিষেধ জারি করা হয়েছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক ক্রোধের অংশ হিসেবে শামখানি পরিবারের মতো শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠদের লক্ষ্য করে আগ্রাসী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যারা ইরানের জনগণের ক্ষতির বিনিময়ে লাভবান হওয়ার চেষ্টা করছে।

মার্কিন পররাষ্ট্র দফতর এক পৃথক বার্তায় জানিয়েছে, ইরান যখন হরমুজ প্রণালিকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে, তখন তাদের রাজস্ব আয়ের সক্ষমতা কমিয়ে দিতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া বুধবারের এই তালিকায় সৈয়দ নাইমাই বদরুদ্দিন মুসাভি নামে এক ইরানি অর্থদাতার নামও যুক্ত করা হয়েছে। মার্কিন দাবি অনুযায়ী, তিনি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিযবুল্লাহর অর্থ যোগানদাতা।

উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে ইরান বর্তমানে হরমুজ প্রণালির বন্ধ করে রেখেছে। বিপরীতে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি করেছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের