ইরানের সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৬, ০৯:৪৯আপডেট : ০২ মে ২০২৬, ০৯:৪৯

ইরানের তেল কেনা চীন ও হংকংয়ের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল বিক্রি ও দেশটির অর্থ আয়ে প্রতিবন্ধকতা তৈরি করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যের সঙ্গে জড়িত ‘কয়েকটি প্রতিষ্ঠান, ব্যক্তি ও একটি জাহাজের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে চীনের তেল টার্মিনাল অপারেটর চিংদাও হাইয়ে অয়েল টার্মিনাল কোম্পানি লিমিটেড।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দাবি, প্রতিষ্ঠানটি একতরফা মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ‘কোটি কোটি ব্যারেল’ অপরিশোধিত তেল আমদানি করেছে। হাইয়ে এমন কার্যক্রমকে সহায়তা করেছে, যার মাধ্যমে তেহরানে বিলিয়ন ডলার আয় করছে। তারা এড়িয়ে যাওয়ার জটিল কৌশল ব্যবহার করেছে এবং নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের সঙ্গে অবৈধ জাহাজ-থেকে-জাহাজ (শিপ-টু-শিপ) তেল স্থানান্তরের মাধ্যমে আসা কার্গো গ্রহণ করেছে।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, আন্তর্জাতিক আইনে কোনও ভিত্তি নেই, এমন একতরফা নিষেধাজ্ঞা এবং দূর থেকে এমন বিচারিক ক্ষমতা বেইজিং সমর্থন করে না।

এ ছাড়াও, চীনের তেল শোধনাগার এবং হংকংভিত্তিক একাধিক শিপিং কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যেগুলো ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত বলে তারা দাবি করছে।

/এফআর/
সম্পর্কিত
শিশুদের স্কুল যাত্রা সহজ করতে চীনে খাড়া পাহাড়ে ৯৪৫ ফুট লিফট
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের