মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় হামলার হুঁশিয়ারি গালিবাফের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৬, ২৩:১০আপডেট : ০৭ জুন ২০২৬, ২৩:১০

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং বৈরুতে হামলার জন্য ইসরায়েলকে ওয়াশিংটনের দেওয়া ‘সবুজ সংকেত’ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টে স্পিকার বাঘের গালিবাফ।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার পর ইরানের এই প্রভাবশালী নেতার পক্ষ থেকে এমন কঠোর মন্তব্য এলো।

উল্লেখ্য, বৈরুতের ওই এলাকাটি ইরানের অন্যতম প্রধান মিত্র হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

ইরানের পার্লামেন্ট স্পিকারের দায়িত্বে থাকা গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনও যুদ্ধবিরতির প্রতি দায়বদ্ধ নয়, কিংবা সংলাপেও বিশ্বাস করে না। এই নৌ অবরোধ এবং লেবাননসংক্রান্ত চুক্তিগুলো লঙ্ঘনের মাধ্যমে ওরা প্রমাণ করেছে যে, ওরা কেবল শক্তির ভাষাই বোঝে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
বৈরুতে ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা
হাইড্রোজেন-কয়লার যৌথ দহন প্রযুক্তিতে বড় অগ্রগতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রংপুর অঞ্চলে ভূমিকম্প, ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অনেকে
রংপুর অঞ্চলে ভূমিকম্প, ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অনেকে
ঝড়ো হাওয়ার আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঝড়ো হাওয়ার আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
একটি সবেদা গাছ
একটি সবেদা গাছ
গণতন্ত্র আসলে কতটা বিপদে পড়েছে? 
গণতন্ত্র আসলে কতটা বিপদে পড়েছে? 
সর্বাধিক পঠিত
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়