লোকচক্ষুর আড়ালে থাকা মোজতবা খামেনি অবশেষে আসছেন প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১৯:০৫ আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৯:০৫

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আড়ালে থাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়িদ মোজতবা হোসাইনি খামেনি অবশেষে প্রথমবারের মতো জনসমক্ষে আসছেন। রবিবার (১২ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির বরাতে দেশটির তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে আগামী ২৩ জুলাই (মঙ্গলবার) বিকেলে তেহরানের ইমাম খোমেনি প্রার্থনা কক্ষে প্রয়াত বাবার একটি স্মরণসভায় তিনি নেতৃত্ব দেবেন তিনি। তবে তিনি সশরীরে উপস্থিত থাকবেন নাকি ভার্চ্যুয়ালি অংশ নেবেন, তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী ম্যারাথন জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হলেও সেখানে তার ছেলে মোজতবার অনুপস্থিতি বিশ্বজুড়ে তীব্র গুঞ্জন ও জল্পনা-কল্পনার জন্ম দেয়। যেখানে আলী খামেনির অন্য তিন ছেলে মোস্তফা, মাসুদ ও মেসামসহ রেভল্যুশনারি গার্ডের সিনিয়র নেতা জেনারেল আহমাদ ওয়াহিদি এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মহসেনি-এজেইর মতো শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, সেখানে মোজতবার দেখা মেলেনি।

বাবার মৃত্যুর ১০ দিন পর সর্বোচ্চ নেতা নিযুক্ত হওয়ার পর থেকেই তিনি আড়ালে আছেন। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, হামলায় মোজতবার মুখমণ্ডল ও পায়ে গুরুতর জখম হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা একে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছেন। মূলত উন্নত প্রযুক্তির সাহায্যে শত্রুপক্ষ যাতে তার অবস্থান ট্র্যাক করতে না পারে, সেজন্যই ইরানি গোয়েন্দারা তাকে জনসমক্ষে আসতে নিষেধ করেছিলেন।

দাফন প্রক্রিয়া শেষে এক বিরল বার্তায় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, এটি জাতির ইচ্ছা এবং তারা উপস্থিত থাকুক বা না থাকুক, এই প্রতিশোধ নেওয়া হবেই।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
সব মসজিদে একই খুতবার প্রস্তাব, কাশ্মিরে সরকারি হস্তক্ষেপে ক্ষোভ
সর্বশেষ খবর
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে