আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ২০:২৬ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২২:২০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলার পরও কোনও সমাধানের উপায় না থাকায় ক্রমশ চরম হতাশ হয়ে উঠছেন মার্কিন মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোর নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি এবং শান্তিচুক্তি নিয়ে তার পরস্পরবিরোধী বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বৈরুত থেকে রিয়াদ পর্যন্ত পাঁচটি প্রভাবশালী দেশ এখন নিজেদের অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে।

দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ মোকাবিলার ধরনে মারাত্মক ক্ষুব্ধ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে যে অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, তার দায় যুক্তরাষ্ট্রের ওপরই চাপাচ্ছেন আঞ্চলিক প্রতিনিধিরা।

এক উপসাগরীয় কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন, আর মাশুল গুনছি আমরা। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক ফিরাস মাকসাদ জানান, মিত্র দেশগুলো এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যা তারা কখনোই চায়নি। ট্রাম্পের ইরান নীতিকে তারা ‘অস্থির’ ও ‘অপ্রত্যাশিত’ হিসেবে দেখছেন।

যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহকারী দেশগুলো। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যরেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ইয়ামেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের বাব আল-মানদাব প্রণালি অবরোধের হুমকি দেওয়ায় সৌদি আরব তাদের তেলের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

এই পরিস্থিতিতে ওয়াশিংটনের ওপর পুরোপুরি নির্ভর না করে বিকল্প সুরক্ষার পথ খুঁজছে দেশগুলো। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যাকে ইউরোপীয় জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারানোর স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন। কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ বদর আল-সাইফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের জুনের সমঝোতা স্মারকে অঞ্চলের প্রধান দুটি উদ্বেগ, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীদের সমর্থনের বিষয়টি বাদ দেওয়া হয়েছিল, যার ফলে চুক্তিটি টেকেনি।

তবে হোয়াইট হাউস সম্পর্ক নষ্ট হওয়ার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ওই অঞ্চলের অংশীদারদের চমৎকার সম্পর্ক রয়েছে এবং ইরানের আগ্রাসী নীতির কারণেই তারা এককভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ে সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির