যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪২ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সৌদি আরবে হুতিদের হামলা বাড়ার আশঙ্কার মধ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ১১টা ৪১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ৪৭ ডলার কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ১১ ডলারে নেমে আসে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ শতাংশ বা ২ ডলার কমে ৯২ দশমিক ৬১ ডলারে দাঁড়ায়।

সপ্তাহজুড়ে তেলের বাজারে ব্যাপক ওঠানামার পর শুক্রবারের এই দরপতন হলো। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা সংঘাত থেকে বেরিয়ে আসার একটি ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

এই পরিকল্পনার আওতায় তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং ওয়াশিংটন ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে।

/এসএইচএম/
সম্পর্কিত
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
সিকিমে ভারী বৃষ্টিতে ভূমিধস, পরিস্থিতি ‘গুরুতর’
সর্বশেষ খবর
বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, উদ্ধার করলো কোস্ট গার্ড 
বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, উদ্ধার করলো কোস্ট গার্ড 
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না