নতুন প্রজন্মের ধূমপানে নিষেধাজ্ঞার পক্ষে কুইন্সল্যান্ডের মন্ত্রী

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৬, ২১:৩৮আপডেট : ১৫ মে ২০১৬, ২১:৩৮

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ক্যামেরন ডিক ২০০১ সালের পর জন্ম নেওয়া প্রজন্মের ধূমপানে নিষেধাজ্ঞার পক্ষে। তবে এখনই তিনি এ নিষেধাজ্ঞা আরোপ করতে চান না। এর আগে তিনি দেখে নিতে চান, নতুন ধূমপানবিরোধী আইন কেমন কার্যকর হয়।

কুইন্সল্যান্ডের ক্যান্সার কাউন্সিল এক সঙ্গে ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুদের ধূমপানমুক্ত করতে পুরো প্রজন্মের ধূমপানে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। এ সুপারিশের প্রতি প্রাথমিক সমর্থন জানিয়েছেন প্রদেশটির স্বাস্থ্যমন্ত্রী।

ক্যামেরন ডিক জানান, কুইন্সল্যান্ডে প্রাপ্ত বয়স্ক ধূমপায়ীর সংখ্যা গত ১৫ বছরে ৩০ থেকে ১৫ শতাংশে নেমে এসেছে। ধূমপানবিরোধী নতুন আইনে তা আরও কমে আসবে। তিনি বলেন, কুইন্সল্যান্ডে ধূমপান সামাজিকভাবে অগ্রহণযোগ্য হয়ে উঠছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি ক্যান্সার কাউন্সিলের পরিকল্পনা গ্রহণ করতে চান। যদিও এতে এটা বাস্তবায়নে অনেক বাধা আছে। তিনি বলেন, এ ক্ষেত্রে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থাকবে। বিশেষ করে, পর্যটন এলাকা গোল্ড কোস্ট এর কথা আমাদের মাথায় রাখতে হবে। ক্যান্সার কাউন্সিলের সঙ্গে কথা বলে আমি খুশি। তাদের প্রস্তাব ভবিষ্যতে বিবেচনা করব। তবে এখন দেখতে চাই নতুন আইন কেমন কাজে আসে।

কুইন্সল্যান্ডের সংসদে সম্প্রতি পাস হওয়া নতুন আইনে বাস ও ট্যাক্সি স্ট্যান্ড, দোকান, ফুটপাত, চাইল্ড কেয়ার সেন্টার, শিশুদের খেলার জায়গা ও স্কেট পার্কে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। প্রদেশের বৃদ্ধাশ্রমগুলোর নিজ কক্ষেও প্রথমবারের মতো ধূমপানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃদ্ধাশ্রমের নির্দিষ্ট স্থানেই কেবল ধূমপান করা যাবে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
গরম পানি কি সত্যিই সর্দি-কাশি সারায়? যা বলছেন বিশেষজ্ঞরা
গরম পানি কি সত্যিই সর্দি-কাশি সারায়? যা বলছেন বিশেষজ্ঞরা
চিনামাটির নকশায় মুগ্ধতা ছড়ায় সৈয়দপুরের শতবর্ষী ‘চীনা মসজিদ’
চিনামাটির নকশায় মুগ্ধতা ছড়ায় সৈয়দপুরের শতবর্ষী ‘চীনা মসজিদ’
পাওয়ার ব্যাংক কি মোবাইলের ব্যাটারির ক্ষতি করে?
পাওয়ার ব্যাংক কি মোবাইলের ব্যাটারির ক্ষতি করে?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড