ওবামার সমর্থন পেলেন হিলারি

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৬, ০৭:৫১আপডেট : ১০ জুন ২০১৬, ০৮:০১
image

আনুষ্ঠানিকভাবে হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী নির্বাচিত হতে যে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন আবশ্যক, তা নিশ্চিত করার একদিন পরই ওবামা তার সমর্থনের ঘোষণা দিলেন।

ওবামার সমর্থন পেলেন হিলারি

এক ভিডিও বার্তায় ওবামা প্রেসিডেন্ট পদে হিলারিকে ‘সবচেয়ে যোগ্য ব্যক্তি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে আছি। আমি উজ্জীবিত, তার প্রচারে যোগ দিতে আমার তর সইছে না।’

ওবামার আনুষ্ঠানিক সমর্থন পেয়ে উচ্ছ্বসিত হিলারি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ‘এটা আমার কাছে গোটা বিশ্ব পাওয়ার মতো।’

হিলারির প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার আগে ওবামা অপর ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ওবামা। ২০০৮ সালে তিনি যখন দলীয় মনোনয়নের জন্য লড়াই করছিলেন, তখন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিনটন। তাকে হারিয়েই ওবামা প্রার্থিতা নিশ্চিত করেছিলেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হিলারিকে করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

এবার নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন হিলারি। ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলে তিনি হবেন দেশটির বৃহৎ রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। আর প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। তবে চূড়ান্ত পূড়ান্ত মনোনয়নের ঘোষণা আসবে জুলাইয়ে ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনে।

সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

তিন কোটিরও বেশি টুইটার অ্যাকাউন্ট হ্যাকড!

ইইউ ভাঙলে ব্রিটেনও ভেঙে পড়তে পারে!

/এসএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম