ফ্লোরিডায় সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর হামলা

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১৪:০০আপডেট : ১২ জুন ২০১৬, ১৪:৫২

ফ্লোরিডায় সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নাইট ক্লাবে হামলার ঘটনা ঘটেছে। ওরলান্ডো শহরের পাল্স ক্লাবে এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে এ হামলা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে, হামলাকারীর শরীরে বোমা রয়েছে এবং ক্লাবে থাকা মানুষদের জিম্মি করা হয়েছে। ক্লাবটির ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে। এতে সবাইকে ক্লাব থেকে বের হয়ে দৌঁড়াতে বলা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

স্থানীয় এক টিভি সাংবাদিক টুইটারে জানিয়েছেন, অন্তত ২০ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারী এখনও নাইট ক্লাবে অবস্থান করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবিতে দেখা গেছে, জরুরি সেবার বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, আহত মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাইট ক্লাবে ছিলেন দাবি করে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ক্লাবের ভেতরে গুলির পর মানুষজন চিৎকার শুরু করেন। অনেকে মারা গেছেন। স্ট্রেচারে করে আহতদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে জানান, হামলার সময় ক্লাবে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বন্দুকধারী ক্লাবে প্রবেশ করেই ছাদ ও ভিড়ের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। বন্দুকধারীর সংখ্যার বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, নাইট ক্লাবটিতে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। অসমর্থিত সূত্রের বরাত জানানো হয়েছে, বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

সূত্র: বিবিসি, এনবিসি।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
এত মূল্যবৃদ্ধি দেখিনি, গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছি
ট্রাম্পকে ‘যুদ্ধের ফাঁদে’ আটকে ফেলেছে ইরান
সর্বশেষ খবর
জামিনের আদেশ দ্রুত পাঠাতে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ
জামিনের আদেশ দ্রুত পাঠাতে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ
বেটিং প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর: ইতালির কোচ হওয়ার আগেই বিতর্কে পিরলো 
বেটিং প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর: ইতালির কোচ হওয়ার আগেই বিতর্কে পিরলো 
মিডফোর্ডে সোহাগ হত্যা: সাক্ষ্য গ্রহণের তারিখ পেছালো
মিডফোর্ডে সোহাগ হত্যা: সাক্ষ্য গ্রহণের তারিখ পেছালো
রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার
রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত