ম্যাক্রোঁ’র আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন পুতিন

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৭, ২২:৪২আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৪১

ম্যাক্রোঁ’র আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফ্রান্স সফরের আহ্বান জানিয়েছেন দেশটির সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দুই দেশের মধ্যেকার সম্পর্কের বর্তমান টানাপোড়েন প্রশমিত করতে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ২৯ মে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় ভারসাই প্রাসাদে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রাশিয়া-ফ্রান্স সম্পর্কের তিনশ’ বছরপূর্তি পালনের সময় এ বৈঠক আয়োজন করা হচ্ছে। উদযাপনের অংশ হিসেবে ওই সময় ফ্রান্সে একটি প্রদর্শনী আয়োজন করা হবে। ১৭১৭ সালে রাশিয়ার জার পিটার দ্য গ্রেট প্রথম ফ্রান্স সফর করেছিলেন।

ফরাসি প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁ দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাত মাস আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে বিরোধের জের ধরে ফ্রান্স সফর বাতিল করেছিলেন। ফ্রাঁসোয়া বলেছিলেন, সিরিয়ার আলেপ্পোতে রাশিয়ার বিমান হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

ম্যাক্রোঁ-পুতিন বৈঠকের আলোচ্য নিয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা সন্ত্রাসবাদ মোকাবিল এবং সিরিয়া ও ইউক্রেন সংকটের সমাধানের উপায় নিয়ে কথা বলবেন।

শুক্রবার ফ্রান্সে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দার ওরলভ জানিয়েছিলেন, ম্যাক্রোঁকে নিয়ে মস্কোর ইতিবাচক মনোভাব রয়েছে। ম্যাখোঁকে তিনি খুব বুদ্ধিমান, বাস্তববাদী ও কর্মতৎপর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমি মনে করি পূর্বসূরীর তুলনায় তার (ম্যাক্রোঁ) আদর্শিকভাবে তুলনা হয় না। তার সঙ্গে আমাদের আরও সামনে যাওয়ার সুযোগ রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নেতা মেরিন লি পেনকে ক্রেমলিনে অভ্যর্থনা জানিয়েছিলেন পুতিন। তবে ম্যাক্রোঁ নির্বাচনে জয়ের পর অভিনন্দন বার্তায় পুতিন বলেছিলেন, দ্বিপক্ষীয় অবিশ্বাস কাটিয়ে ওঠার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার দলে যোগ দেওয়ার আহ্বান জানান। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী