কাবুলের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৭, ২১:০৬আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২১:৩৩

কাবুলের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার রাজধানী কাবুলের পশ্চিমে ইমাম জামাম মসজিদে এ হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, এক সশস্ত্র ব্যক্তি কাবুলের একটি শিয়া মসজিদে প্রবেশ করে মুসল্লিদের ওপর আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। এটি ছিল একটি আত্মঘাতী হামলা।

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি সেনাঘাঁটিতে হামলায় অন্তত ৪৩ সেনা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। এতে ১০ হামলাকারীও নিহত হয়।

তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি’র দাবি, ওই হামলায় কমপক্ষে ৬০ জন আফগান সেনা নিহত হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ন্যাটো ও যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের যুদ্ধ শেষ করার ঘোষণ দেয়। এরপর থেকেই তালেবান হামলা সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সূত্র: আল জাজিরা, ইন্ডিপেনডেন্ট।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি