টাইমস অব ইন্ডিয়া

ভারতের 'অ্যাক্ট ইস্ট নীতি'র 'মূল স্তম্ভ’ বাংলাদেশ

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ১৩:৪১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৩:৪৫
image

বাংলাদেশকে ভারতের ‘অ্যাক্ট ইস্ট নীতি’র মূল স্তম্ভ আখ্যা দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরকে সামনে রেখে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশকে এই আখ্যা দিয়েছে ওই শীর্ষ ভারতীয় সংবাদমাধ্যম। অ্যাক্ট ইস্ট পলিসি সেই বিশেষ কর্মকৌশল, যার মাধ্যমে ভারত আসিয়ানভূক্ত দেশগুলোর পাশাপাশি জাপান, ভিয়েতনাম আর অস্ট্রেলিয়ার সঙ্গে বাস্তব সহযোগিতার ভিত্তিতে নিজেদের অর্থনৈতিক উত্থান নিশ্চিত করতে চায়।
ভারতের 'অ্যাক্ট ইস্ট নীতি'র 'মূল স্তম্ভ’ বাংলাদেশ

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘প্রতিবেশীই প্রথম’ নীতির অধীনে আঞ্চলিক ফ্রন্টলাইন অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। ২০১০ সাল থেকে তারা মোট ৮০০ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিবিআইএন, বিমসটেকসহ আঞ্চলিক গ্রুপিংয়ের ক্ষেত্রে ঢাকা শুধু গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখছে এমন নয়; বালাদেশ হলো ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসিরও মূল পিলার বা স্তম্ভ।

মূলত অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) অঞ্চলের মধ্যে পারস্পরিক আদান-প্রদানের অর্থনৈতিক সম্পর্ক সহজ করতেই ইস্ট অ্যাক্ট নীতির সূচনা হয়েছিলো। তবে এখন তা রাজনৈতিক, কৌশলগত ও সাংস্কৃতিক মাত্রা পেয়েছে। দেশীয় ক্ষেত্রে সরকার সড়ক, রেল, অন্তর্দেশীয় জলপথ পরিবহন, বিদ্যুত, বিমান বন্দর এবং টেলিকম সংযোগের ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলে জটিল পরিকাঠামোগত প্রকল্প সমাপ্ত করার ক্ষেত্রে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ওই নীতির আওতায়।

/বিএ/
সম্পর্কিত
কালো জামের বাম্পার ফলন কি আসন্ন খরার পূর্বাভাস
বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রফতানি দ্বিগুণ
মহারাষ্ট্রে বাল্যবিয়ে ঠেকাতে অভিনব উদ্যোগের ভাবনা
সর্বশেষ খবর
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
‘আপা, ভেবেছিলাম আমরা বুঝি মারাই যাবো’
‘আপা, ভেবেছিলাম আমরা বুঝি মারাই যাবো’
বাংলাদেশে চীনা কোম্পানিগুলোকে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর 
বাংলাদেশে চীনা কোম্পানিগুলোকে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর 
আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী
আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা