যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্বাস্থ্য সন্ত্রাসের অভিযোগ ইরানের

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১৩:৫০আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৩:৫২

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্বাস্থ্য সন্ত্রাসের অভিযোগ তুলেছে এনেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ওয়াশিংটন তার দেশের বিরুদ্ধে নজিরবিহীন ও সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই ‘বেআইনি ও অনৈতিক নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের জন্য তিনি ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এমন আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্বাস্থ্য সন্ত্রাসের অভিযোগ ইরানের

টুইটে জারিফ লিখেছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এই সময়ে যুক্তরাষ্ট্র নাশকতামূলক তৎপরতা ও নরহত্যার চেয়েও জঘন্য কাজে জড়িয়ে পড়েছে। তারা ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসাবাদের পাশাপাশি স্বাস্থ্য সন্ত্রাসও শুরু করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের ময়দানে যেসব কাজ করার অনুমোদন রয়েছে যুক্তরাষ্ট্র সেই সীমারেখাও লঙ্ঘন করেছে।

যেসব ইউরোপীয় দেশ ‘সামর্থ্য থাকা সত্ত্বেও শুধু ওয়াশিংটনের ভয়ে’ ইরানবিরোধী অন্যায় নিষেধাজ্ঞা মেনে চলছে তাদেরও সমালোচনা করেন জারিফ। তিনি বলেন, মার্কিন যুদ্ধাপরাধের সহযোগী হওয়া থেকে বিরত থাকুন এবং এই অন্যায় নিষেধাজ্ঞা মেনে নেবেন না। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
সর্বশেষ খবর
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি