ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২০, ০০:৪৬আপডেট : ৩১ মার্চ ২০২০, ০০:৫১

ইয়েমেনের রাজধানী সানায় অন্তত ১৯ দফা বিমান হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক জোট। সোমবার (৩০ মার্চ) এসব হামলার খবর নিশ্চিত করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি পরিচালিত আল মসিরাহ টেলিভিশন। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সৌদি আরব ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানানোর পর ইয়েমেনে এই হামলার ঘটনা ঘটলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইয়েমেনের রাজধানীতে এটাই প্রথম বিমান হামলা। সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দুই দিনের মাথায় সানায় বিমান হামলা চালানো হয়

গত শনিবার (২৮ মার্চ) দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কথা জানায় সৌদি আরব। সৌদি রাজধানী রিয়াদ ও ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর জিজান লক্ষ্য করে ওই হামলা চালানোর কথা স্বীকার করে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের হস্তক্ষেপের পঞ্চম বর্ষপূর্তির দিনে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটে।

ওই হামলার পর সোমবার ইয়েমেনের রাজধানী সানায় অন্তত ২৫টি বিমান হামলা চালানো হয়েছে বলে জানান সেখানে অবস্থানরত আল জাজিরার প্রতিবেদক। তিনি জানান, ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদি বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে।

এর আগে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির সময়ে অবিলম্বে ইয়েমেনে সহিংসতা বন্ধের আহ্বান জানান দেশটিতে নিযুক্ত জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিথ। দেশজুড়ে  যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে রবিবার এই আহ্বান জানান তিনি। তবে দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় হুথি বিদ্রোহীরা। পালিয়ে রিয়াদে আশ্রয় নেন সৌদি সমর্থনপুষ্ট হাদি। ২০১৫ সালের মার্চে হুথি’র বিরুদ্ধে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে রিয়াদ। এ অভিযানে এখন পর্যন্ত হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। দুর্ভিক্ষের মুখে রয়েছে পুরো ইয়েমেন। ইয়েমেন পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক মানবিক সংকট আখ্যা দিয়েছে জাতিসংঘ।

/জেজে/
সম্পর্কিত
ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে আংশিক আলোচনা চলছে: দাবি ট্রাম্পের
সর্বশেষ খবর
জাদুঘরে ফেলানি হত্যার দৃশ্য না থাকা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্ট 
জাদুঘরে ফেলানি হত্যার দৃশ্য না থাকা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্ট 
সরকারি ২৫০ বস্তা গম দোকানে বিক্রি, উদ্ধার করলো ৩৫০ বস্তা
সরকারি ২৫০ বস্তা গম দোকানে বিক্রি, উদ্ধার করলো ৩৫০ বস্তা
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়: তথ্য উপদেষ্টা 
ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়: তথ্য উপদেষ্টা 
পাঁচ তারকা হোটেলে কন্যাসন্তানদের হত্যা, উদ্ধার হওয়া ‘রহস্যময় চিঠিতে’ কী লেখা
পাঁচ তারকা হোটেলে কন্যাসন্তানদের হত্যা, উদ্ধার হওয়া ‘রহস্যময় চিঠিতে’ কী লেখা
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো