লকডাউন এড়িয়ে বন্ধুকে সুটকেসে ভরে বাড়ি আনার চেষ্টা

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২০, ১৭:০৮ আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২০:৪৮
image

লকডাউনের একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ভারতের এক কিশোর তার বন্ধুকে সুটকেসে ভরে বাড়ি আনার চেষ্টা করেছিল। তবে সেই চেষ্টা সফল হয়নি। দুই বন্ধু ধরা পড়েছে পুলিশের হাতে। পরে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। কোনও মামলা করা হয়নি।

লকডাউন এড়িয়ে বন্ধুকে সুটকেসে ভরে বাড়ি আনার চেষ্টা

 ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১২ এপ্রিল (রবিবার) দেশটির কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, লকডাউন চলাকালে ওই কিশোরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনের পর দিন ঘরে বন্দি থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়া কিশোর একপর্যায়ে সুটকেসের মধ্যে বন্ধুকে ভরে বাসায় নিয়ে আসার চেষ্টা চালায়।

অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের প্রবেশমুখে সুটকেসের মধ্যে কিছু একটা নড়তে দেখে ওই কিশোরকে তা খুলতে বাধ্য করে সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। সুটকেস খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে ওই কিশোরের এক বন্ধু। পরে তাদের থানায় সোপর্দ করে নিরাপত্তা কর্মীরা।
স্থানীয় পুলিশ জানিয়েছে, পরে ওই দুই কিশোরের অভিভাবকদের ডেকে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়ীদের তালিকায় কে এই রশ্নি নাদার?
দিল্লির দমনপীড়নের পর সারা দেশে বিক্ষোভের ঘোষণা সিজেপির
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
সর্বশেষ খবর
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও