নির্মূল হবে না করোনা, প্রতি বছর ফিরবে নতুন রূপে: চীনা গবেষণা

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২০, ০৯:৩৭আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১১:২৬
image

চীনের গবেষকরা দাবি করেছেন, করোনাভাইরাস পৃথিবী থেকে একেবারে নির্মূল হবে না। প্রতি বছর নতুন নতুন রূপে ফিরে আসবে এই রোগ। ওই গবেষকদের বরাতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমিত জায়গাগুলো থেকে এ ভাইরাস দূর হবে না কখনও। বিপুল সংখ্যক উপসর্গহীন রোগীর কারণে প্রতি বছর এ ভাইরাস ফিরে আসার আশঙ্কা রয়েছে। নির্মূল হবে না করোনা, প্রতি বছর ফিরবে নতুন রূপে: চীনা গবেষণা

গবেষকরা জানিয়েছেন, কোভিড-১৯ তার সমগোত্রের অন্য ভাইরাসগুলোর মতো নয়। এটি নিজস্ব গোত্রের ‘সার্স’ বা ‘মার্স' ভাইরাসের তুলনায় পথ চলে ভিন্ন আঙ্গিকে। এই যেমন সার্স ভাইরাসে আক্রান্ত একজন রোগীকে কোয়ারেন্টিনে রাখা হলে রোগটি সেখানেই সঞ্চালন বন্ধ করে। কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে তা নয়, বরং এটি ছড়াতেই থাকে। আর উপসর্গহীন হওয়ার ফলে এই ভাইরাসটি শনাক্ত করাও কঠিন। তার ওপর বিশ্বজুড়ে এখনও প্রশস্ত হয়নি এর পরীক্ষা। তাই উপসর্গহীন এই ভাইরাসটি একবার দীর্ঘ সংক্রমণের পথে হাঁটতে শুরু করলে তা সহজেই নির্মূল হওয়ার সম্ভাবনার পথটি হবে অনেক দীর্ঘ।

চীনের শীর্ষ চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ‘প্যাথোজেন বায়োলজি ইনস্টিটিউট’র পরিচালক জিন কি মনে করেন, দীর্ঘকাল ভাইরাসটি মানুষের সঙ্গে সহাবস্থান করবে। এক পর্যায়ে এটি একটি মৌসুমি রোগ হিসেবে জায়গা করে নেবে এবং মানুষের সঙ্গেই মানবদেহের মধ্যে টিকে থাকবে। এটি আসলে পুরোপুরি অদৃশ্য হওয়ার মতো নয়; বরং প্রতি বছরই কোনও না কোনোভাবে এর প্রত্যাবর্তনের আশঙ্কা রয়েছে।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী