‘লক্ষ্যচ্যুত’ হয়ে নিজেদের জাহাজেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, নিহত ১৯

বিদেশ ডেস্ক
১১ মে ২০২০, ১৪:১৩আপডেট : ১১ মে ২০২০, ১৭:৩৭
image

ইরানি নৌবাহিনীর প্রশিক্ষণ মহড়া চলার সময় পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের নিজেদেরই ১৯ নাবিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। হরমুজ প্রণালির কাছে ওমান উপসাগরে এ মহড়া চলছিলো। ইরানের নৌবাহিনীর বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

প্রতীকী ছবি

ইরানের সশস্ত্র বাহিনী কৌশলগত পানিসীমায় নিয়মিত মহড়া চালিয়ে থাকে। রবিবার (১০ মে) তেমনই একটি মহড়া চলার সময় জামারান যুদ্ধজাহাজ থেকে একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে ছোড়া হয়। আর ক্ষেপণাস্ত্রটি তখন ইরানের আরেক যুদ্ধ জাহাজ কোনারাককে গিয়ে আঘাত করে। 

ইরানের নৌবাহিনীকে উদ্ধৃত করে সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘রবিবার দুপুরে ইরানের দক্ষিণ উপকূলে বন্দর ই জাস্ক পানিসীমায় সামরিক মহড়া চলার সময় একটি একটি দুর্ঘটনা ঘটেছে। এতে ১৯ জন নাবিক নিহত ও ১৫ জন আহত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য যে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল তার সঙ্গে কোনারাক জাহাজের অবস্থানস্থলের যথেষ্ট ব্যবধান ছিল না। জামারান ও কোনারাক এ দুইটি জাহাজই ইরানি নৌবাহিনীর।

/এফইউ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের