এবার চীনের বিরুদ্ধে করোনা গবেষণা চুরির চেষ্টার অভিযোগ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১২ মে ২০২০, ০০:৩২ আপডেট : ১২ মে ২০২০, ১১:১৪

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বিশ্বাস  করোনাভাইরাসের টিকা আবিষ্কার সংক্রান্ত গবেষণা কর্ম চুরির চেষ্টা করতে পারে চীনের হ্যাকাররা। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই টিকা আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়ার কথা ভাবছে এফবিআই ও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সোমবার (১১ মে) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে বেশ কয়েকটি দেশ

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে প্রায় ১৩ লাখ ৫০ হাজার মানুষকে আক্রান্ত করেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৮০ হাজারের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ প্রাথমিক অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণের সুযোগ থাকলেও চীন তা আমলে নেয়নি। অনেকেই মনে করেন দেশটিকে শায়েস্তা করার উপায় খুঁজছে ট্রাম্প প্রশাসন। ভাইরাসটির উৎস অনুসন্ধানে মার্কিন বিজ্ঞানীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়ার জন্যও চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন দাবি অস্বীকার করে চীন বলছে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে থাকায় মহামারি থেকে মানুষের নজর সরানোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন।

মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন উন্নয়নে গোটা বিশ্বে শতাধিক গবেষক দল কাজ করছে। বিশ্বজুড়ে পরীক্ষামূলক ১০৮টি ভ্যাকসিনের মধ্যে ইতোমধ্যে আটটিকে ক্লিনিক্যাল ট্রায়ালের (মানবদেহে প্রয়োগ) অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  মার্কিন বিশেষজ্ঞদের ধারণা করোনাভাইরাসের পরীক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য ও বুদ্ধিবৃত্তিক সম্পদকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে হ্যাকাররা। তাদের অভিযোগ এসব হ্যাকাররা চীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সতর্কতা প্রকাশ করবে যুক্তরাষ্ট্র।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে চীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন সবসময়ই কঠোরভাবে সব ধরণের সাইবার হামলার বিরোধিতা করে। তিনি বলেন, ‘কোভিড-১৯ চিকিৎসা ও টিকা গবেষণায় আমরা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছি। কোনও প্রমাণ ছাড়াই চীনের বিরুদ্ধে গুজব ও অপবাদ ছড়ানো অনৈতিক।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সফরে কী পেলো বাংলাদেশ
জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মোছা যাবে না: চীন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ