বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছি: খাশোগির ছেলে

বিদেশ ডেস্ক
২২ মে ২০২০, ১৩:০০আপডেট : ২২ মে ২০২০, ১৪:৩৫
image

সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (২১ মে) দিনগত রাতে টুইটারে দেওয়া এক বিবৃতিতে জামাল খাশোগির ছেলে সালেহ খাশোগি এ ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জামাল খাশোগি ও সালাহ খাশোগি ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনও সন্ধান পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তবে তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাবার হত্যাকারীদের জন্য ক্ষমা ঘোষণা করে সালাহ খাশোগি লিখেছেন, ‘পবিত্র রমজান মাসের পবিত্র এ রাতে আল্লাহর এক বাণীর কথা স্মরণ করছি। আল্লাহ বলেছেন: যদি কেউ কাউকে ক্ষমা করে দেয় ও সমন্বয় করে নেয়, তবে তার পুরস্কার আল্লাহই দেবেন। সুতরাং, আমরা শহীদ জামাল খাশোগির পুত্ররা ঘোষণা করছি যে যারা আমাদের বাবাকে হত্যা করেছে তাদের ক্ষমা করে দিচ্ছি। মহান আল্লাহ এর পুরস্কার দেবেন।’

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
তেলের দাম ছাড়ালো ১০৭ ডলার
হুথিদের লক্ষ্য করে সৌদির ৫৮ দফা বিমান হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়