ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দিচ্ছে ইরান

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২০, ২০:২৯আপডেট : ২৩ মে ২০২০, ২০:৪৬

ইরানে ২৪ মে রবিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন ঈদের পরদিন সোমবার থেকেই দেশটির সব ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দেওয়া হবে। শনিবার করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দিচ্ছে ইরান হাসান রুহানি বলেন, করোনা মহামারি মোকাবিলায় ইরানে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো ইতোমধ্যেই শিথিল করা হয়েছে। এর প্রেক্ষিতেই ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব এলাকায় এখনও বিধি-নিষেধ বহাল রয়েছে সেসব এলাকার ধর্মীয় ও দর্শনীয় স্থাপনাগুলো অবশ্য বন্ধ থাকবে।

ইরানের প্রেসিডেন্ট জানান, আগামী শনিবার থেকে দেশটির সব কর্মী কাজে যোগ দেবেন।

তিনি বলেন, আমরা বলতে পারি যে করোনাভাইরাস বিষয়ে আমরা তিনটি স্তর অতিক্রম করেছি। প্রথম স্তরে ভাইরাস বিস্তারের বিষয়ে ঘোষণা করা এবং এটি নিয়ন্ত্রণের জন্য দেশের সক্ষমতাকে প্রস্তুত করা হয়।

দ্বিতীয় স্তরে সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে ভাইরাস নিয়ন্ত্রণে রাখা এবং তৃতীয় স্তরে স্মার্ট দূরত্ব অনুসরণের মাধ্যমে পর্যায়ক্রমে সবকিছু খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া।

হাসান রুহানি বলেন, আমরা এখন করোনাভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণ ও মোকাবিলার চতুর্থ স্তরে রয়েছি। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
সর্বশেষ খবর
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার