গঠনমূলক কিছু বলতে না পারলে চুপ থাকুন: ট্রাম্পকে পুলিশ প্রধান

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২০, ১১:৫৩আপডেট : ০২ জুন ২০২০, ১৬:৫৬
image

গঠনমূলক কথা বলতে না পারলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বলেছেন টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টন কাউন্টির পুলিশের প্রধান আর্ট আচেভেদো। ট্রাম্প বিক্ষোভ দমনে অঙ্গরাজ্যের গভর্নরদের ব্যর্থ বলার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

গঠনমূলক কিছু বলতে না পারলে চুপ থাকুন: ট্রাম্পকে পুলিশ প্রধান

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। এদিকে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের ওপর বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পারার দায় চাপিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি গভর্নরদের দুর্বল আখ্যা দিয়ে বলেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।

আর্ট আচেভেদো নামের ওই পুলিশ কর্মকর্তা সোমবার বলেন, ‘কাউন্টির পুলিশ প্রধান হিসেবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছি, আপনার যদি গঠনমূলক কোনও কিছু বলার না থাকে, তাহলে অন্তত মুখটা বন্ধ রাখুন।’ গত ২৫ মে পুলিশি নির্যাতনের পর মারা যান জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ঘাড়ে ও পিঠে ক্রমাগত হাঁটু দিয়ে চাপ দিয়ে রাখার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই আফ্রিকান-আমেরিকান।

মিনিয়াপলিসের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন। আট মিনিটের বেশি সময় ধরে এভাবে হাঁটুর চাপে শ্বাসরোধে মৃত্যু হয় ফ্লয়েডের। এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প।

/এফইউ/বিএ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
১০০ ডলারের পথে তেলের দাম
সর্বশেষ খবর
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
ব্যালন ডি’অরে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ফুটবলার?
ব্যালন ডি’অরে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ফুটবলার?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি