যুক্তরাজ্যে ঢাকা পড়লো রানি ভিক্টোরিয়ার মূর্তি

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২০, ২০:৫৬ আপডেট : ১১ জুন ২০২০, ১৩:৪৫

যুক্তরাজ্যের লিডস শহরের হাইড পার্কে স্থাপন করা রানি ভিক্টোরিয়ার একটি মূর্তিতে গ্রাফিতি এঁকে দিয়ে তাতে ‘খুনি’ ও ‘দাস মালিক’ লিখে দেওয়া হয়েছে। ব্রোঞ্জের ওই মূর্তিতে ‘উপনিবেশ স্থাপনকারী’ ও ‘বর্ণবাদী’ শব্দও লিখে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাজ্যে ঢাকা পড়লো রানি ভিক্টোরিয়ার মূর্তি

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী বিক্ষোভ সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যে এই বিক্ষোভের সময় লক্ষ্যবস্তু হয়ে উঠেছে উপনিবেশিক আমলের দাস প্রথার বিভিন্ন স্থাপনা। সম্প্রতি ব্রিস্টলে ১৭ শতকের দাস ব্যবসায়ী এডওয়ার্ড কোলস্টোনের একটি মূর্তি গুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপরেই দেশটির বিভিন্ন স্থানে আরও বেশ কিছু মূর্তি গুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

হাইড পার্কে আক্রান্ত হওয়া রানি ভিক্টোরিয়ার মূর্তিটি ১৯০৫ সালে উন্মোচন করা হয়। প্রথমে লিডস টাউন হলের বাইরে স্থাপন করা হলেও ১৯৩৭ সালে এটি হাইড পার্কে সরিয়ে নেওয়া হয়।

দাসপ্রথা বিলোপ আইন পাস হওয়ার পর ১৮৩৭ সালে ব্রিটিশ সিংহাসনে বসেন রানি ভিক্টোরিয়া। ১৯০১ সালে মৃত্যুর আগ পর্যন্ত সিংহাসনে থাকা অবস্থায় ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক বিস্তার প্রত্যক্ষ করেন। ১৮৭৭ সালের ২ জানুয়ারি তিনি ভারতের সম্রাজ্ঞী হন। তার অনুমোদিত সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমেই দুনিয়ার সবচেয়ে বড় উপনিবেশিক শক্তিতে পরিণত হয় ব্রিটেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
‘গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনও ইচ্ছা সরকারের নেই’, সারাহ কুককে তথ্যমন্ত্রী
যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত