লিবিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ তুরস্কের

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২০, ২২:৫৪ আপডেট : ১১ জুন ২০২০, ১৩:৪৪

লিবিয়ায় যুদ্ধবিরতি কার্যকরে মিসরের দেওয়া প্রস্তাব খারিজ করে দিয়েছে তুরস্ক। বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারকে রক্ষায় এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু

লিবিয়ার প্রধানমন্ত্রী ফয়েজ আল সিরাজের আন্তর্জাতিকভাবে সরকারকে সমর্থন করে আসছে তুরস্ক। আর মিসর, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত খলিফা হাফতারের বাহিনী রাজধানী ত্রিপোলিরন দখল নিতে বিগত ১৪ মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধে হেরে পিছু হটতে বাধ্য হয়েছে হাফতার বাহিনী। গত সোমবার থেকে লিবিয়ায় যুদ্ধবিরতি শুরুর প্রস্তাব দেয় মিসর। লিবিয়ায় নেতৃত্ব নির্বাচনের অংশ হিসেবে দেওয়া এই প্রস্তাবকে সমর্থন জানায় রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তব জার্মানি বলছে জাতিসংঘ সমর্থিত উদ্যোগই লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার উপায়।

বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘কায়রোর যুদ্ধবিরতির উদ্যোগের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি স্বাক্ষর করতে হলে তা এমন প্লাটফর্মে হতে হবে যেখান সব পক্ষ থাকবে। হাফতারকে রক্ষায় আনা যুদ্ধবিরতির প্রস্তাব দায়িত্বশীল আচরণ কিংবা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
সৌদিতে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
সর্বশেষ খবর
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন