‘সারপ্রাইজ হানিমুনে’ মজছেন নতুন প্রজন্মের দম্পতিরা

জীবনযাপন ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১০:১৫আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:২১

ভাবুন তো, সঙ্গী বললেন, “চলো, কাছের কফিশপে একটু কফি খেয়ে আসি।” আপনি আরাম করে ঘরের পোশাকেই বেরিয়ে পড়লেন। কিন্তু কয়েক মিনিট পরই বুঝলেন, গন্তব্য কফিশপ নয়—বিমানবন্দর! আর কয়েক ঘণ্টা পর নিজেকে আবিষ্কার করলেন কোনও সমুদ্রসৈকত, পাহাড়ি শহর বা বিদেশের রঙিন রাস্তায়। শুনতে সিনেমার গল্প মনে হলেও, এটাই এখন নতুন প্রজন্মের জনপ্রিয় ‘সারপ্রাইজ হানিমুন’ বা ‘মিস্ট্রিমুন’ ট্রেন্ড।

মধুচন্দ্রিমায় চমকের ছোঁয়া

বিশ্বজুড়ে এখন এমন অনেক নবদম্পতি আছেন, যাদের মধ্যে একজন পুরো ভ্রমণের পরিকল্পনা করেন, আর অন্যজন শেষ মুহূর্ত পর্যন্ত জানতেই পারেন না কোথায় যাচ্ছেন। বিমানের টিকিট, হোটেল বুকিং, দর্শনীয় স্থান—সবই থাকে গোপন। কখনও শুধু ব্যাগ গুছিয়ে রাখতে বলা হয়, কখনও আবার সেটুকু ধারণাও দেওয়া হয় না। যেন ভালোবাসার মানুষটিকে মিষ্টি এক ‘অপহরণ’ করেই নিয়ে যাওয়া হচ্ছে স্বপ্নের সফরে।

দক্ষিণ এশিয়াতেও জনপ্রিয় হচ্ছে নতুন এই ট্রেন্ড

শুধু ইউরোপ বা আমেরিকা নয়, দক্ষিণ এশিয়াতেও দ্রুত জনপ্রিয় হচ্ছে সারপ্রাইজ হানিমুন। ঢাকার দম্পতি সাজিদা ইসলাম ও রায়হান আহমেদও (ছদ্মনাম) সম্প্রতি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।

এই দম্পতির মধ্যে রায়হানই পুরো সফরের পরিকল্পনা করেছিলেন। সাজিদা শুধু জানতেন, সমুদ্রে ঘুরতে যাবেন, তাই সেই অনুযায়ী পোশাক গুছিয়ে নিয়েছিলেন। কিন্তু কোথায় যাচ্ছেন, কত দিনের জন্য থাকবেন কিছুই জানতেন না।

বিমানবন্দরে গিয়ে জানতে পারেন, প্রথম গন্তব্য মালয়েশিয়ার প্যাঙ্কর দ্বীপ। এরপর কুয়ালালামপুর, তারপর ইন্দোনেশিয়ার বালি। পুরো সফরই ছিল তার জন্য একের পর এক চমক।

সাজিদার ভাষায়, প্রিয় মানুষটি নিজের উদ্যোগে সব আয়োজন করায় নিজেকে ভীষণ বিশেষ মনে হয়েছিল। তার মতে, এমন স্মৃতি সারাজীবন মনে থেকে যায়।

ট্রাভেল এজেন্সিগুলোও দিচ্ছে চমকের প্যাকেজ

এই প্রবণতা জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ট্রাভেল সংস্থাও এখন ‘মিস্ট্রিমুন’ প্যাকেজ চালু করেছে। মজার বিষয় হলো, অনেক ক্ষেত্রে স্বামী-স্ত্রী—দুজনের কেউই জানেন না কোথায় যাচ্ছেন। বাজেট, পছন্দ, সময় এবং প্রয়োজনীয় তথ্য জেনে পুরো সফরের পরিকল্পনা করে দেয় সংস্থা। গন্তব্য প্রকাশ করা হয় একেবারে শেষ মুহূর্তে কখনও বিয়ের দিন, কখনও বিমানবন্দরে।

গন্তব্য নয়, অভিজ্ঞতাই এখন আসল আকর্ষণ

একসময় ভ্রমণের আনন্দ ছিল নতুন জায়গা দেখে বিস্মিত হওয়ার মধ্যে। কিন্তু এখন ইন্টারনেটের যুগে হোটেলের ঘর, রেস্তোরাঁ, দর্শনীয় স্থান সবই আগেভাগে দেখে নেওয়া যায়। ফলে অনেকের মতে, ভ্রমণের রোমাঞ্চের একটা অংশ আগেই শেষ হয়ে যায়।

সারপ্রাইজ হানিমুন সেই হারিয়ে যাওয়া বিস্ময়কে ফিরিয়ে আনারই চেষ্টা। কোথায় যাচ্ছেন, কী দেখবেন কিছুই না জানার কারণে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে নতুন আবিষ্কার। বোর্ডিং পাস হাতে পাওয়ার আনন্দ থেকে শুরু করে বিমানের জানালা দিয়ে নিচের পৃথিবী দেখা—সবকিছুই যেন বিশেষ অভিজ্ঞতায় পরিণত হয়।

পরিকল্পনা নয়, ভরসার পরীক্ষা

অবশ্য সবাই এই ধরনের ভ্রমণের ভক্ত নন। অনেকের কাছে ভ্রমণের আনন্দ শুরু হয় পরিকল্পনা থেকে—মানচিত্র দেখা, হোটেল বাছাই, রেস্তোরাঁ খোঁজা, দর্শনীয় স্থানের তালিকা তৈরি—এসবই তাদের সফরের অংশ।

আবার অন্যদের মতে, সবকিছু আগে থেকেই জেনে ফেললে রোমাঞ্চ হারিয়ে যায়। তাই তারা অজানার হাত ধরেই যাত্রা শুরু করতে চান।

ভালোবাসার নতুন সংজ্ঞা

সারপ্রাইজ হানিমুনের সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস। কারণ যিনি পুরো সফরের পরিকল্পনা করছেন, তাকে সঙ্গীর পছন্দ-অপছন্দ, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজন সম্পর্কে ভালোভাবে জানতে হয়। সেই বিশ্বাসের ওপরই দাঁড়িয়ে থাকে পুরো আয়োজন।

হয়তো এ কারণেই নতুন প্রজন্মের কাছে মধুচন্দ্রিমা এখন শুধু কোনও সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া নয়, বরং এমন একটি গল্প তৈরি করা, যা বহু বছর পরেও বন্ধুদের আড্ডায় হাসিমুখে বলা যাবে। কখনও কখনও, সবচেয়ে সুন্দর ভ্রমণ সেইটিই, যার ঠিকানাটা জানা যায় একেবারে শেষ মুহূর্তে।

/এমএএল/
সম্পর্কিত
বর্ষার পাহাড়ে যাবেন? সিদ্ধান্ত নিন বুঝেশুনে
বৃহস্পতিবার খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
বিজিবির ৪৮ ঘণ্টার অভিযানে দুর্গম পাহাড় থেকে উদ্ধার ৪ পর্যটক
সর্বশেষ খবর
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
দেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
আইসিডিডিআর,বির গবেষণাদেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া