ভারতে ফোরজি পরিষেবায় চীনা সরঞ্জাম ব্যবহারে বিধিনিষেধ

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২০, ১৪:৩২ আপডেট : ১৮ জুন ২০২০, ১৪:৪০

সীমান্তে চীনা বাহিনীর হাতে অন্তত ২৩ সেনা নিহতের ঘটনায় ভারতজুড়ে ক্ষোভ বাড়ছে। দেশটির বিভিন্ন স্থানে চীনের পতাকা, পণ্য ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর কুশপুতুল দাহ করছে বিক্ষোভকারীরা। বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপেও ভবিষ্যতে ভারতীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওই ফোনালাপের একদিনের মাথায় বৃহস্পতিবার ভারতে ফোরজি পরিষেবায় চীনা সরঞ্জাম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে দিল্লি। ভারতে ফোরজি পরিষেবায় চীনা সরঞ্জাম ব্যবহারে বিধিনিষেধ

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর ফোরজি পরিষেবার উন্নতিতে কোনও চাইনিজ সরঞ্জাম ব্যবহার করা যাবে না; এমন নির্দেশ দিয়েছে দেশটির টেলিকম মন্ত্রণালয়।

সরকারি সূত্র জানিয়েছে, সীমান্তে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তারই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত। তাই বিএসএনএল-এর তরফে ফোরজি পরিষেবার উন্নতিতে প্রয়োজনীয় সরঞ্জামের জন্যে নতুন করে টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু সরকারি টেলিকম সংস্থাই নয়, বেসরকারি সংস্থাগুলোকেও চাইনিজ সরঞ্জাম বর্জনের ব্যাপারে অনুরোধ করার বিষয়টিও ভেবে দেখছে কেন্দ্রীয় সরকার।

ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলো তাদের বর্তমান নেটওয়ার্কগুলোতে হুয়াওয়ে-র সঙ্গে কাজ করে। অন্যদিকে জেডটিই কাজ করে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর সঙ্গে।

এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে একটি চীনা প্রতিষ্ঠানের নির্মিত টেলিকম নেটওয়ার্ক থেকে সাইবার গুপ্তচরবৃত্তির আশঙ্কা নিয়ে দিল্লিকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। তখনই হুয়াওয়ে ও জেডটিই-এর সঙ্গে ব্যবসার বিষয়ে বিবেচনা করারও পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সে সময় চীনা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে।

/এমপি/
সম্পর্কিত
এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়ীদের তালিকায় কে এই রশ্নি নাদার?
দিল্লির দমনপীড়নের পর সারা দেশে বিক্ষোভের ঘোষণা সিজেপির
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
সর্বশেষ খবর
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
বেশি সময় পানিতে থাকলে হাত-পায়ের আঙুল কুঁচকে যায় কেন?
বেশি সময় পানিতে থাকলে হাত-পায়ের আঙুল কুঁচকে যায় কেন?
সবুজ শালবনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন নবাবগঞ্জ জাতীয় উদ্যান
সবুজ শালবনে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন নবাবগঞ্জ জাতীয় উদ্যান
বিরিয়ানি খেতে ভালোবাসেন? বাড়িতেই বানান কলকাতার এই পদ
বিরিয়ানি খেতে ভালোবাসেন? বাড়িতেই বানান কলকাতার এই পদ
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট