জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে হাই অ্যালার্ট

বিদেশ ডেস্ক
২২ জুন ২০২০, ১৪:৪৪আপডেট : ২২ জুন ২০২০, ১৪:৪৯
image

করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেই ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কার কথা উঠে এসেছে। গোয়েন্দারা দাবি করছেন, ৪/৫ জন জঙ্গি এরইমধ্যে রাজধানী দিল্লিতে গা ঢাকা দিয়ে আছে। যে কোনও মুহূর্তে তারা দিল্লিতে নাশকতা চালাতে পারে; এমন আশঙ্কা থেকে সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে হাই অ্যালার্ট

সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দিল্লিতে হামলা চালানোর জন্য চার থেকে পাঁচ জন জঙ্গির একটি দল ট্রাকে করে রাজধানীতে আসছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। এদিকে জম্মু ও কাশ্মির থেকে কয়েকজন জঙ্গি ইতোমধ্যেই দিল্লিতে গোপন আস্তানায় ঘাঁটি গেড়েছে। অন্যরা শহরে ঢোকার অপেক্ষায় আছে। বাস, গাড়ি বা ট্যাক্সিতে করে জঙ্গিরা শহরে ঢুকতে পারে। শহরে ব্যাপক তাণ্ডব চালানোই তাদের একমাত্র উদ্দেশ্য।

হামলার আশঙ্কার কথা জানার পর গোটা দিল্লি শহরকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতোমধ্যেই শহরের সমস্ত গেস্ট হাউজ, হোটেলে তল্লাশি চালানো হয়েছে। জারি হয়েছে লুক আউট নোটিশ। এ ছাড়া প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন-সহ প্রতিটি জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলিতে চলছে পুলিশি টহল।

গত বছর অক্টোবর মাসেও দিল্লিতে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার খবর পেয়েছিলেন গোয়েন্দারা। সঙ্গে সঙ্গে শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। তখনও বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় পুলিশ। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পর্বতচূড়ার দিকে গেলেন বাবা
সর্বশেষ খবর
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি