ইরানের পারমাণবিক স্থাপনায় আগুন

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২০, ১৭:২৪ আপডেট : ০২ জুলাই ২০২০, ১৭:২৮
image

ইরানের ভূগর্ভস্থ এক পারমাণবিক স্থাপনায় আগুন লেগেছে। সে দেশের কর্মকর্তাদের সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ওই অগ্নিকাণ্ড হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং স্থাপনার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় আগুন

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইরানে যে কয়েকটি পারমাণবিক স্থাপনা নজরদারিতে রেখেছে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সেগুলোর অন্যতম। এক লাখ বর্গমিটার এলাকাজুড়ে ৮ মিটার ভূগর্ভস্থ এই স্থাপনার অবস্থান রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে আগুনের তথ্য নিশ্চিত করেছে ইরানের আণবিক শক্তি সংস্থা। সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালবন্দি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে বলেছেন, পারমাণবিক ওই স্থাপনায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। স্থাপনাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নাতাঞ্জ শহরের গভর্নর রমজান আলী ফেরদৌসি জানান, অগ্নিনির্বাপন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দিতে পারেননি তিনি। ইরানের আণবিক শক্তি সংস্থার একদল বিশেষজ্ঞ পারমাণবিক ওই স্থাপনার অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছেন।

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি অনুযায়ী তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে রাজি হয় ইরান। তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর ইরান পারমাণবিক প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো