পাকিস্তানে দুর্ঘটনায় ১৯ শিখ তীর্থযাত্রী নিহত

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ২১:১৪আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:১৪

পাকিস্তানের পূর্বাঞ্চলের একটি প্রহরিহীন রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১৯ শিখ তীর্থযাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। শিথ তীর্থযাত্রীদের তদারকিতে নিয়োজিত পাকিস্তানি কর্মকর্তা ইমরান গোন্ডাল জানিয়েছেন, শুক্রবার পাঞ্জাব প্রদেশের শেখুপুরা জেলায় এই দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাকিস্তানে দুর্ঘটনায় ১৯ শিখ তীর্থযাত্রী নিহত

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন উত্তরপশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহর থেকে শিখ তীর্থযাত্রীরা শেখুপুরায় নানক সাহিব মন্দির পরিদর্শন শেষে নিজ এলাকায় ফিরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। বাসটিতে থাকা ২২ যাত্রীর মধ্যে ১৯ জন নিহত হয়েছে বলে জানান ইমরান গোন্ডাল। জেলা পুলিশ কর্মকর্তা গাজী সালাহউদ্দিন জানিয়েছেন, নিহত এবং আহত তীর্থযাত্রীদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তান রেলওয়ের মুখপাত্র কুরাতুল আইন বলেন, ক্রসিংটিতে পাহারা ছিল না আর বাসটির চালক ট্রেন আসতে দেখেও দ্রুতগতিতে ক্রসিং পার হতে চেয়েছিল।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াজিদ আব্বাস জানান, নিহতরা সবাই একই পরিবারের আর আহত আট জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় ট্রেনের কোনও যাত্রী হতাহত হয়নি বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
বছরে মাত্র দুই মাস থাকে যে বরফ নগরী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
সর্বশেষ খবর
হজ শেষে এখন পর্যন্ত ফিরলেন ৬৮ হাজার ২৯৭ হাজি
হজ শেষে এখন পর্যন্ত ফিরলেন ৬৮ হাজার ২৯৭ হাজি
মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ইরানের পাল্টা হামলা
মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ইরানের পাল্টা হামলা
ভারত থেকে এলো সাড়ে ৫ হাজার মেট্রিক টন চাল
ভারত থেকে এলো সাড়ে ৫ হাজার মেট্রিক টন চাল
মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির
মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী