হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ ডব্লিউএইচও’র

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২০, ০৮:২২ আপডেট : ০৫ জুলাই ২০২০, ১২:৩১
image

একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত মে মাসের শেষের দিকে করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সপ্তাহখানেক পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। শনিবার (৫ জুলাই) এক বিবৃতিতে আবারও ওষুধটির ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ ডব্লিউএইচও’র

প্রসঙ্গত, হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ মূলত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার হয়। করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও স্বীকৃত ওষুধ আবিষ্কৃত না হওয়ায় বিভিন্ন দেশে ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার চলছে। এক গবেষণায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন কোভিড-১৯ রোগীদের মৃত্যুঝুঁকি বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর গত ২৫ মে এর ব্যবহার স্থগিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ৩ জুন ওই সিদ্ধান্ত থেকে সরে এসে সংস্থাটি ক্লিনিক্যাল পরীক্ষায় ওষুধ দুটি ব্যবহারের অনুমোদন দেয়। শনিবার সংস্থাটির পক্ষ থেকে আবার এর ব্যবহার বন্ধ করার পরামর্শ এলো।

হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগে মৃত্যু ঝুঁকি না কমার কথা জানিয়ে এর ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন ট্রায়ালে এই ওষুধগুলো প্রয়োগে রোগীর মৃত্যু ঝুঁকি কমার কোনও প্রমাণ পাওয়া যায়নি। কোনও প্রভাব থাকলেও তা খুবই সামান্য।

এপ্রিলের শেষ সপ্তাহে খোদ যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন এই ওষুধের ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দেয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই ওষুধটিকে ‘গেমচেঞ্জার’ আখ্যা দিয়ে আসছেন। ১৮ মে ট্রাম্প দাবি করেন, তিনি নিয়মিত এই ওষুধ গ্রহণ করছেন। তার সংস্পর্শে আসা দুই ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ার পর সতর্কতা হিসেবে এগুলো গ্রহণ করছেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঠাও ব্যবহারকারীদের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চেয়ে হ্যাকারদের হুমকি
পাঠাও ব্যবহারকারীদের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চেয়ে হ্যাকারদের হুমকি
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’