উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার  ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৫, ২২:৪১আপডেট : ২৩ মে ২০২৫, ২২:৫৪

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-  রাসেল মিয়া (২২), মো. সাগর (১৯), নাহিদ মিয়া (১৯), সুমন বাবু (৩১),  জাফর মোল্লা (২২) ও আব্দুল আজিজ (২২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ মে) ভোর রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

থানার বরাত দিতে ডিসি তালেবুর রহমান জানান, শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছয় জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম