ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নকল পণ্য বিক্রি, একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৫, ২২:৩৬আপডেট : ২৩ মে ২০২৫, ২২:৩৬

ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল। গ্রেফতার ব্যক্তির নাম মো. রাজু মিয়া (২৩)।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাফরুল থানা এলাকায় ফেসবুক পেজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামে নকল ঔষধ তৈরি ও বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য চার লাখ ১০ হাজার টাকা।

সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম