ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশন: দুই শিক্ষার্থী মেডিক্যালে

ঢাবি প্রতিনিধি
২৩ মে ২০২৫, ২২:২৯আপডেট : ২৩ মে ২০২৫, ২২:২৯

সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে থাকাকালীন অসুস্থ হয়ে মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন দুই শিক্ষার্থী। তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা বশির মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে। অনশনের ৫২ ঘণ্টা পর চিকিৎসা নিতে গিয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও মো. মাহতাবউদ্দিন। 

শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাইমা হক বিদিশা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ অনশনরতদের সঙ্গে কথা বললে তারা চিকিৎসা নিতে সম্মত হন।

তবে তাদের এই অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। উপাচার্যের বাসভবনের সামনে দাবিতে অটল ‘স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ’-এর সভাপতি জামাল উদ্দিন খালিদসহ বেশ কিছু শিক্ষার্থী এখনও উপস্থিত রয়েছেন। 

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন শিক্ষকরা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা অনশনরত শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি যে, ডাকসু আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আগামীকাল (শনিবার) একটি সভা করবো, সেখানে আলোচনা অনুযায়ী ডাকসুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে তারা তাদের অনশন এখনও অব্যাহত রেখেছেন।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী