এখনই খুলছে না তাজমহল

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২০, ১৬:১৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৬:২১
image

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। এছাড়া আগ্রার কেল্লা ও সম্রাট আকবরের সমাধিও খুলছে না আপাতত। ব্রিটিশ সংবামমাধ্যম বিবিসি জানিয়েছে, এসব স্থান খুলে দেওয়ার তারিখ পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এখনই খুলছে না তাজমহল

গত ১৭ মার্চ করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে তাজমহলসহ সব দর্শনীয় স্থান বন্ধের ঘোষণা দেওয়া হয়। রবিবার থেকে তাজমহল পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন তাজমহল দর্শনে এই করোনা পরিস্থিতিতে দূরদূরান্তের পর্যটক যাবে না। গেলে যাবেন আশপাশ এলাকা থেকেই। তাজমহল দেখতে এমনিতেই দিল্লি থেকে মানুষ বেশি যান। আর দিল্লি এখন করোনার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। সেখান থেকে পর্যটকরা আগ্রায় ঢুকতে শুরু করলে আরও বেশি করে করোনা ছড়ানোর একটা কারণ হতে পারে বলে মনে করছেন  কর্মকর্তারা।

ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২১ হাজার ৩১০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে ৪২৫ জনের প্রাণ গেছে। এই নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ১৮৪ জনের।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব