সংক্রমণ বৃদ্ধির স্বীকারোক্তি ট্রাম্পের, আবারও ব্রিফিং শুরুর ঘোষণা

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২০, ০১:২৯ আপডেট : ২১ জুলাই ২০২০, ১২:৩৮
image

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি নিয়মিত করোনা ব্রিফিং আবারও শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিস থেকে এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম সিএনএন। সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসের মহামারির শুরুর দিনগুলোতে হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে পরিস্থিতি অবহিত করতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প একাধিকবার বিতণ্ডায় জড়িয়ে পড়ার পর ওই ব্রিফিং স্থগিত হয়ে যায়। সম্প্রতি দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যে প্রেসিডেন্টের নিয়মিত ব্রিফিং না থাকায় শঙ্কা প্রকাশ করেন ট্রাম্পের উপদেষ্টারা।

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে বলেন, ‘ফ্লোরিডা, টেক্সাসসহ আরও কয়েকটি স্থানে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বিশালাকারে বৃদ্ধি পেয়েছে। আমি এসবের সঙ্গে সম্পৃক্ত হবো এবং ব্রিফিং করা শুরু করবো।’ তিনি বলেন, ব্রিফিং শুরু হলে তিনি করোনার ওষুধ ও ভ্যাকসিন উদ্ভাবনের অগ্রগতির কথা জানাতে পারবেন এবং ভাইরাসটি মোকাবিলায় তার প্রশাসনের করা ইতিবাচক বিষয়গুলো সামনে আনতে পারবেন।

ব্রিফিং আবারও শুরুর যুক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি মানুষকে অবহিত করার ক্ষেত্রে এটা খুবই ভালো উপায়।’ স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) বিকাল পাঁচটা থেকে এই ব্রিফিং শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই ভালো সময়।’ বিপুল সংখ্যক মানুষ এই সময়ে টেলিভিশন দেখে থাকে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার যুক্তরাষ্ট্রেএকদিনে নতুন করে আরও ৬১ হাজারেও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, এদিন দেশটিতে মোট ৬১ হাজার ৪৮৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৭ লাখ ৭৩ হাজার ২৬০।

/জেজে/বিএ/
সম্পর্কিত
প্যারিস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
টানা দরপতনের পর অবশেষে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
সর্বশেষ খবর
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
টিভিতে আজকের খেলা (২৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ নভেম্বর, ২০২৬)
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম