ভারতের সীমান্ত পিলার গুঁড়িয়ে দিয়েছে নেপালিরা?

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২০, ১৫:৩৩আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:২৫
image

নেপালিরা ভারতের সঙ্গে সংলগ্ন গ্রামের সীমান্ত পিলার গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পক্ষ থেকে এখনও এই অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে সে দেশের সংবাদমাধ্যম ‘এই সময়’ নিজস্ব সূত্রের বরাতে দাবি করেছে, সীমান্তের সীতা গুহার সামনে থাকা একটি পিলার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতের সীমান্ত পিলার গুঁড়িয়ে দিয়েছে নেপালিরা?

গত ১২ জুন ভারত-নেপাল সীমান্তে বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় কৃষক প্রাণ হারান। আহত হয়েছিলেন আরও ২ জন ভারতীয় নাগরিক। পিটিআই-এর খবর অনুযায়ী, ১৮ জুলাই নেপালি পুলিশ বিহারের কিষাণগঞ্জ সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি করলে একজন আহত হয়।  পাল্টা জবাব না দিলেও নেপালের এই ভূমিকার প্রতিবাদ জানিয়েছে ভারত। সে ঘটনার রেশ কাটার আগেই সীমান্তে ভারতের পিলার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নেপালের স্থানীয় জনগণের বিরুদ্ধে।

ভারত-নেপাল সীমান্তে সীতা গুহার সামনেই একটি পিলার ছিল। সীতা গুহার কাছে যে এলাকা রয়েছে, তা নেপালের বলে দাবি করে কয়েক জন নেপালি নাগরিক তা বড় হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

অবশ্য এই খবরের সত্যতা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। সে দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও কিছু জানানো হয়নি। তবে ‘এই সময়’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সীতা গুহায় পিলার ভাঙার খবর পেয়ে সেখানে ভারতীয় সেনা পোঁছেছে। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনাও রয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান
সর্বশেষ খবর
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন, চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা উধাও
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন, চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা উধাও
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল