‘ইরানি যাত্রীবাহী বিমানের বিপজ্জনক কাছাকাছি ইসরায়েলি জঙ্গিবিমান’

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২০, ০৯:৩৩আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৯:৩৭

সিরিয়ার আকাশে ইরানের একটি যাত্রীবাহী বিমানের কাছে বিপজ্জনক মহড়া চালিয়েছে দু’টি ইসরায়েলি জঙ্গিবিমান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি’র এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে। ইসায়েলি জঙ্গিবিমান দুটি এতই কাছাকাছি চলে আসে যে, ইরানি বিমানের উচ্চতা কমিয়ে নিচে নামাতে হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

‘ইরানি যাত্রীবাহী বিমানের বিপজ্জনক কাছাকাছি ইসরায়েলি জঙ্গিবিমান’

ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘মাহান এয়ার’-এর একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার দুপুরের পর লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করে।

সন্ধ্যার দিকে বিমানটি সিরিয়ার তাল আন্‌ফ অঞ্চলের আকাশে পৌঁছালে দু’টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানি যাত্রীবাহী বিমানটির চারপাশে বিপজ্জনক মহড়া চালায়।এ অবস্থায় জঙ্গিবিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইরানি পাইলট হঠাৎ করে যাত্রীবাহী বিমানের উচ্চতা কমিয়ে এটিকে নীচে নামিয়ে আনেন।

এ সময় সিট বেল্ট বাধা না থাকা অপ্রস্তুত কয়েকজন যাত্রী আহত হন। বিমানটিতে থাকা আইআরআইবি’র একজন সংবাদদাতার পাঠানো ভিডিও ক্লিপে একজন বয়স্ক যাত্রীকে বিমানের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন, জঙ্গিবিমানগুলো এক পর্যায়ে তাদের বিমানের ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল।

আইআরআইবি প্রথমে ইসরায়েলি জঙ্গিবিমানের কথা বললেও পরে সূত্রকে উদ্ধৃত করে জানায় এগুলো যুক্তরাষ্ট্রেরও হতে পারে।

এই ঘটনার বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনও মন্তব্য জানায়নি।

মাহান এয়ার ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে যুক্তরাষ্ট্র বিমান সংস্থাটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। ২০১৯ সালে বেশে কয়েকটি ইউরোপীয় দেশও তাদের আকাশসীমায় কোম্পানির বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

/এএ/
সম্পর্কিত
ধ্বংসস্তূপের মাঝে গাজার শিশু-কিশোরদের বেঁচে থাকার আশ্রয় যখন শিল্পকলা
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র: ধর্মীয় নেতা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক
সর্বশেষ খবর
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা
কানেক্টিং ফ্লাইট মিস হলে ৫ জরুরি পরামর্শ
কানেক্টিং ফ্লাইট মিস হলে ৫ জরুরি পরামর্শ
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি