করোনায় যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে একজনের মৃত্যু

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০২০, ১৩:২৪আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৩:২৯
image

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু এক লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। বুধবার দেশটিতে ১৪৬১ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের টালি অনুযায়ী ২৭ মে-র ১৪৮৪ জনের মৃত্যুর পর থেকে দৈনিক হিসেবে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।  এখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ প্রায় প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

করোনায় যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই মাসের মধ্যে এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। গত ১১ দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার। টানা তিন সপ্তাহ ধরে কোভিড-১৯ জনিত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে নতুন আক্রান্তের সংখ্যা সাপ্তাহিক হিসাবে জুনের পর সম্প্রতি প্রথমবারের মতো হ্রাস পেয়েছে।

এই মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। সেখানকার হাসপাতালগুলোতে রোগীর স্থান সংকুলান হচ্ছে না। রোগীর সংখ্যা বাড়তে থাকায় এই অঙ্গরাজ্যগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু করার উদ্যোগ নিয়েও পরে পিছিয়ে আসে। মার্চ ও এপ্রিলে ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে এই রাজ্যগুলো লকডাউনে ছিল। 

অঙ্গরাজ্যের হিসাবে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসে, এখানে মারা গেছেন প্রায় ৪৩০০ জন। ২৯০০ মৃত্যু নিয়ে এরপরই আছে ফ্লোরিডা। তৃতীয় স্থানে থাকা সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে ২৭০০ জনের।

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
ইসরায়েলের জন্য মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
সর্বশেষ খবর
বর্ষায় চুলকানি-খুশকি দূরে রেখে চুল রাখুন ঝলমলে
বর্ষায় চুলকানি-খুশকি দূরে রেখে চুল রাখুন ঝলমলে
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরছেন আলভারেজ
ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরছেন আলভারেজ
‌‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ কী 
‌‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ কী 
সর্বাধিক পঠিত
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর