ইসরায়েল-আমিরাত চুক্তি: উপসাগরীয় অঞ্চলে অস্ত্রবিক্রি বাড়বে যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ১১:৪০আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১২:২৪

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হলে উপসাগরীয় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের আরও অস্ত্রবিক্রির সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানা গেছে।

ইসরায়েল-আমিরাত চুক্তি: উপসাগরীয় অঞ্চলে অস্ত্রবিক্রি বাড়বে যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় বৃহস্পতিবার ইসরায়েল ও আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মিসর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করলো আমিরাত। এমনিতেই যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা দেশটি।

শুক্রবার এক সাক্ষাৎকারে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রেইডম্যান বলেছেন, আমিরাত যত ইসরায়েলের মিত্র, অংশীদার ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র হবে, আমি মনে করি এতে হুমকির মাত্রা কমবে এবং যুক্তরাষ্ট্রের অস্ত্রবিক্রিতে আমিরাত লাভবান হতে পারে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিশ্চয়তা দিয়েছে যে, আরব দেশগুলোর তুলনায় তারা অত্যাধুনিক অস্ত্র পাবে। যেমন- লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ জঙ্গিবিমান যুদ্ধে ব্যবহার করেছে ইসরায়েল কিন্তু আমিরাত এখনও তা কিনতে পারেনি।

নিয়ার ইস্ট পলিসি থিংকট্যাংকের ওয়াশিংটন ইনস্টিটিউটের আরব-ইসরায়েল সম্পর্ক প্রকল্পের পরিচালক ডেভিড মাকোভস্কি বলেন, এই চুক্তিটি আমিরাতের জন্য জয়। এর ফলে আমিরাত সামরিক সরঞ্জাম কিনতে পারবে যেগুলো এখন শুধু ইসরায়েলই কিনতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে আশঙ্কায় যুক্তরাষ্ট্র এগুলো বিক্রি করে না আরব দেশগুলোর কাছে।

মে মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতের কাছে ৪ হাজার ৫৬৯টি মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রটেকটেড যান বিক্রির প্রস্তাব অনুমোদন দেয়। এগুলোর মূল্য ৫৫৬ মিলিয়ন ডলার। 

/এএ/
সম্পর্কিত
৭১ বার আছাড় খেয়েও থামেননি: ৯১ বছর বয়সে রেকর্ড গড়ে পাহাড় জয়
‘বার্থ ট্যুরিজম’ কী, কেন এই ভ্রমণপ্রবণতায় লাগাম টানতে চাইছে আমেরিকা?
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
মাত্র কয়েক মিনিটের শ্বাস-প্রশ্বাসেই কমতে পারে স্ট্রেস
মাত্র কয়েক মিনিটের শ্বাস-প্রশ্বাসেই কমতে পারে স্ট্রেস
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা