এখনও কোমায় পুতিনবিরোধী সেই নেতা

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২০, ২৩:৩৫আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১০:০১

বার্লিনের হাসপাতালে চিকিৎসাধীন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভানলি এখনও কোমায় রয়েছেন। তবে ডাক্তাররা জানিয়েছেন, তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে আর লক্ষণগুলোরও সামান্য উন্নতি হচ্ছে। পরিস্থিতি এখনও গুরুতর থাকলেও তার জীবন তাৎক্ষণিক শঙ্কার মধ্যে নেই বলেও জানিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এখনও কোমায় পুতিনবিরোধী সেই নেতা

গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই। এর আগে বিমানবন্দরের ক্যাফেতে তিনি চা গ্রহণ করেছিলেন। তার মুখপাত্র কিরা ইয়ারমাশ অভিযোগ করেন, চায়ের সঙ্গে মিশিয়ে তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করানো হয়। হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে।

শুক্রবার জার্মান ডাক্তাররা জানিয়েছেন, বিষক্রিয়ার তীব্রতার কারণে আলেক্সাই নাভানলির শরীরে এর প্রভাব কত দীর্ঘমেয়াদি হবে বলার সময় এখনই আসেনি।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক আলেক্সাই নাভানলির ওপর এ ধরনের হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালেও একবার তার মুখে রাসায়নিক পদার্থ লাগিয়ে দেওয়া হয়। ২০১৯ সালে বিক্ষোভ আয়োজনের দায়ে ৩০ দিনের কারাবাসের সময় শরীরে মারাত্মক অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার শিকার হন তিনি। ওই সময়েও তিনি তার ওপর বিষ প্রয়োগের অভিযোগ আনেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাশিয়াযুদ্ধে ৩০ বাংলাদেশির মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক উদ্যোগ
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
হরমুজের পর কোথায় আছে ইরানের ‘বিকল্প অস্ত্র’, জানালেন মেদভেদেভ
সর্বশেষ খবর
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৩ মাসের শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৩ মাসের শিশুর মৃত্যু
দমকলকর্মীদের ‘মানসিক সমর্থন’ দিতে হাজির ছাগল গোল্ডি
দমকলকর্মীদের ‘মানসিক সমর্থন’ দিতে হাজির ছাগল গোল্ডি
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ