পাকিস্তানে মুম্বাই হামলার সন্দেহভাজন ৩ জনের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ১২:০৪আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১২:০৬

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় সন্দেহভাজন তিনজনকে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। কারাদণ্ড পাওয়া এই তিনজন জামাত-উদ-দাওয়া নামের একটি সংগঠনের নেতা। মুম্বাই হামলায় সংগঠনটি জড়িত বলে অভিযোগ করে আসছে ভারত ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পাকিস্তানে মুম্বাই হামলার সন্দেহভাজন ৩ জনের কারাদণ্ড

নিষিদ্ধ তালিকা এড়াতে বৈশ্বিক আর্থিক নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বেঁধে দেওয়া সময়সীমা সেপ্টেম্বরের মধ্যে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধের আগ মুহূর্তে এই কারাদণ্ড দেওয়া হলো। এই তালিকার অন্তর্ভুক্ত হলে ইরান ও উত্তর কোরিয়ার মতো পাকিস্তানে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হতে পারে। সংস্থাটির পক্ষ থেকে পাকিস্তানকে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নে জড়িতদের বিচার ও জঙ্গিবাদে অর্থায়ন বন্ধে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের আদালতের রায় অনুসারে কারাদণ্ড পাওয়া তিন ব্যক্তি হলো মালিক জাফর ইকবাল ও আব্দুল সালাম ও হাফিজ আব্দুল রেহমান মাক্কি। প্রথম দুইজনকে সাড়ে ১৬ বছর ও তৃতীয় জনকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ড পাওয়া তিন ব্যক্তি হাফিজ সাঈদের সহযোগী। ফেব্রুয়ারিতে তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাঈদ লস্কর-ই-তৈয়বা গড়ে তুলেন। মুম্বাইয় হামলার জন্য এই সংগঠনকে দায়ী করে আসছে ভারত ও যুক্তরাষ্ট্র।

২০০৮ সালে মুম্বাইয়ে এই হামলায় যুক্তরাষ্ট্র ও বিদেশি নাগরিকসহ ১৬০ জন নিহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
কী, কেন, কীভাবেগরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর
সর্বশেষ খবর
শর্ত পূরণ না হলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান
শর্ত পূরণ না হলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান
সুপ্রিম কোর্ট ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
সুপ্রিম কোর্ট ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ