তুর্কি পণ্য বর্জনের ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব‌

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে তুরস্কের পণ্য বর্জনের ঘোষণা দিতে যাচ্ছে। গত কয়েক মাস ধরে ‘অঘোষিতভাবে’ সৌদি ব্যবসায়ীদের ওপর তুর্কি পণ্য বর্জনের ব্যাপারে চাপ সৃষ্টির পর এখন আনুষ্ঠানিকভাবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ। তুরস্কের সংবাদমাধ্যম জমহুরিয়াত এ ঘটনাকে ‘গোপন অবরোধ’ বলে মন্তব্য করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে।

তুর্কি পণ্য বর্জনের ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব‌

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের এই নিষেধাজ্ঞা সংকটাপন্ন তুর্কি অর্থনীতির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তুরস্কের একজন ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে জমহুরিয়াত পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি ব্যবসায়ীরা বলছেন আমরা তুর্কি পণ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমাদের ক্রেতারা তুর্কি পণ্যে সন্তুষ্ট। অথচ এখন কোনোমতেই তারা আর তুরস্কের পণ্য কিনতে পারবেন না। সে ক্ষেত্রে আপনারা তৃতীয় কোনও দেশে এসব পণ্য পাঠিয়ে দিন।

জুলাই মাসে মিডলইস্ট আই এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, তুরস্ক থেকে তাজা ফলমূল এবং শাকসবজি বহন করা ট্রাকগুলোকে সীমান্ত পার হতে বাধা দিয়েছে সৌদি আরব।

তুরস্কের দুনিয়া পত্রিকা জানিয়েছে, সৌদি সরকারি কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ীদের তুরস্কের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশনা দিয়েছেন।

জমহুরিয়াত পত্রিকা জানায়, সৌদি আরব সরকারিভাবে এই পণ্য বর্জনের ঘোষণা দিতে পারে না বিশ্ব বাণিজ্য সংস্থার নিষেধাজ্ঞার কারণে। যদিও এই সপ্তাহে বর্জনের ঘোষণা দিতে রিয়াদের পক্ষ থেকে চাপ রয়েছে। তবে সৌদি আরব সরকারিভাবে এই ঘোষণা দিলে তুরস্ক বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে ক্ষতিপূরণের জন্য অভিযোগ দাখিল করবে।

এর আগে তুরস্কের নাগরিকদের জন্য উচ্চ পদমর্যাদার কর্মসংস্থান চুক্তিও বাতিল করেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
তেলের দাম ছাড়ালো ১০৭ ডলার
সর্বশেষ খবর
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর